চট্টগ্রাম কক্সবাজার আরাকান সড়কের পাশে মনোরম প্রাকৃতিক পরিবেশে উজিরপুর গ্রামে অবস্থিত ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজ। ১৯৭৮ সালে এলাকার সামগ্রিক উন্নতি বিবেচনায় বৃহৎ চিত্তের ধারক কিছু মানুষের হাত ধরে গড়ে উঠে এই স্কুল। বাশের বেড়ার সেই ছোট ঘর থেকে আজকের মহিরুহ রূপে ঠাই দাঁড়িয়ে আছে এই বিদ্যাপীঠ। সাধারণ শিক্ষার পাশাপাশি এ জনপদের শিক্ষার্থীদের জীবনমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০০১ সাল থেকে কারিগরি শাখা চালু করা হয়। মাধ্যমিক স্তরের পাঠ শেষে অনেক মেয়ে দূর দূরান্তে গিয়ে পড়াশোনার ঝামেলার কারনে উচ্চ শিক্ষা থেকে পিছিয়ে পড়ে। গ্রামের মেয়েদের হাতের নাগালে উচ্চ শিক্ষার সুবিধা নিশ্চিতে ২০১১ সালে ইউনিয়ন কৃষি উচ্চ বিদ্যালয় কে ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজে রূপান্তর করা হয়। বর্তমানে ১২০০ শিক্ষার্থী ও একঝাক মেধাবী শিক্ষক দ্বারা পরিচালিত এ স্কুল এন্ড কলেজ এ জনপদের মানুষের শুক্ষার চাহিদা পূরণ করে চলেছে।
মৌলভীবাজার জেলায় কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নে সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়টি ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। স্কুলটি অত্রাঞ্চলের সবচেয়ে আকর্ষনীয় ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এবং দেশের স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়।